বুধবার, জুলাই ২৯, ২০২৬

বর্নিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হলোন ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবের বর্ষবরন

মো. ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ

“যা কিছু পুরোনো, তা হোক ইতিহাস, নতুন বছরে হোক নতুন আশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই বরিশালের আগৈলঝাড়া ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ। মঙ্গলবার আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাব অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

মঙ্গলবার সকাল ৮টায় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। শুরুতেই সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপনের সঞ্চালনায় সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বাংলা নববর্ষের তাৎপর্য এবং বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি এইচএম মাসুম, সাইফুল মৃধা, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম সম্পাদক এল আর মানিক, মানিক হাওলাদার, সদস্য আক্তারুজ্জামান প্রমুখ।

এসময় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে সদস্যদের জন্য আয়োজন করা হয় নববর্ষের বিশেষ আকর্ষন পান্তা ইলিশ সাথে ছিল শুকনা মরিচ ভাজা। খাবারের মাধ্যেই সবাই মেতে ওঠেন নববর্ষের আনন্দে।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও কবিতা পরিবেশনায় শিল্পীরা বাঙালির সংস্কৃতির নানা
দিক তুলে ধরেন, যা সকল সদস্যদের মনোমুগ্ধ করে তোলে।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *