শনিবার, জুলাই ১৮, ২০২৬

অর্থনীতি

বরিশালে উদ্যোক্তাদের মাঝে চেক এবং গাছের চারা বিতরণ করলেন এমপি সরোয়ার

নিজস্ব প্রতিবেদক।। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার অনুষ্ঠানে …

আরো পড়ুন

বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন বরাদ্দ না থাকায় ক্ষোভ

ফাহিম ফিরোজ : জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলের বহুল প্রত্যাশিত ও জনস্বার্থসংশ্লিষ্ট বড় উন্নয়ন প্রকল্পগুলোর জন্য দৃশ্যমান কোনো নতুন বরাদ্দ বা বিশেষ উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বিভাগের সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা। তাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে দক্ষিণাঞ্চল ধারাবাহিকভাবে উন্নয়ন বঞ্চনার শিকার হয়ে আসছে। রাজনৈতিকভাবে শক্তিশালী প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও এবারও বাজেটে …

আরো পড়ুন

জেলা পরিষদের বাজেটে তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের জন্য সাক্ষাৎ

বরগুনা প্রতিনিধি।। অদ্য ২৯.০৬.২০২৬ তারিখ রোজ সোমবার, চলতি অর্থবছরে বরগুনা জেলা পরিষদের বাজেটে তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। এই লক্ষ্যে গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং বেসরকারি সংস্থা ‘আগামী (একশন ফর গ্রিন এডাপটেশন, মিটিগেশন এন্ড ইনিশিয়েটিভস)’-এর একটি প্রতিনিধি দল বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লার সাথে এক বিশেষ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি জনস্বাস্থ্য …

আরো পড়ুন

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করবে বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবনে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এবং বায়োলটেক কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন তাদের সিইও রাইউ …

আরো পড়ুন

এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী, বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টিতে, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ৭৮ দশমিক ৪৫ শতাংশ বেশি। বুধবার (১৭ জুন) সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ …

আরো পড়ুন

আম-কাঁঠাল-লিচুর প্রাচুর্যে বরিশাল, বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

ফাহিম ফিরোজ : গাছে গাছে ঝুলছে পাকা আম, সুগন্ধ ছড়াচ্ছে কাঁঠাল, বাজারজুড়ে কালো রঙের রসালো জাম আর লাল টুকটুকে লিচুর সমারোহ। মধুমাসের আগমনে যেন ফলের রাজ্যে পরিণত হয়েছে বরিশাল বিভাগ। অনুকূল আবহাওয়া, সময়মতো পরিচর্যা এবং রোগবালাইয়ের কম আক্রমণে এ বছর বিভাগের ছয় জেলায় আম, জাম, কাঁঠাল ও লিচুর বাম্পার ফলন হয়েছে। ফলে একদিকে যেমন খুশি কৃষক, অন্যদিকে বাজারে দেশীয় ফলের …

আরো পড়ুন

ইসলামী ব্যাংক গ্রাহকদের আন্দোলন অব্যাহত, বরিশালে একঘন্টা লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক এর নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে এস আলমের দোসর আখ্যা দিয়ে তার অপসারণ ও ব্যাংকটিকে দখলমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর বগুড়ারোড শাখার সামনে এসব কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাহক ফোরামের আহবায়ক প্রফেসর আব্দুর রব। গ্রাহক নেতৃবৃন্দ ব্যাংকের শাখায় আগত …

আরো পড়ুন

তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর গীর্জামহল্লার ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ‘হক জুয়েলার্স’র স্বত্বাধিকারী মোজাম্মেল হকের সর্বকনিষ্ঠ পুত্র এবং স্পার্ক গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের ছোট ভাই তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা সিরাজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ জুন সকাল ৮টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজুল হক। তিনি দীর্ঘদিন ধরে সেখানে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। …

আরো পড়ুন

ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলমুখী হাজারো মানুষ, লঞ্চ-বাসে ভীড়

নিজস্ব প্রতিবেদক।। ঈদুল আযহার ছুটি শেষে এবার কর্মস্থলে ছুটতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের ভিড় নামে বরিশাল নৌ বন্দরে। একই সঙ্গে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকেও সড়ক পথে যাত্রীর ভিড় লক্ষ করা গেছে। রোববার বিকেল থেকেই বরিশাল নদী বন্দরের দেখা গেছে যাত্রীদের ভিড়। …

আরো পড়ুন

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ, আইনের কার্যকর বাস্তবায়ন চায়- প্রজ্ঞা

আযাদ আলাউদ্দীন।। ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “আনমাস্কিং দ্য অ্যাপিল – কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন”। বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই শিরোনামে। তামাক ও নিকোটিন কোম্পানিগুলো তামাকপণ্যকে নতুন রূপে, নতুন মোড়কে এবং আগ্রাসী প্রচারের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের কাছে বিশেষভাবে উপস্থাপন করছে। ধূমপান ও তামাকজাত …

আরো পড়ুন