শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

পিরোজপুর

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সিভিল রেজিষ্ট্রেশন এ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস) বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় পর্যায়ে সেমিনার আজ সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা …

আরো পড়ুন

ছারছিনা মাদরাসার পাশে সন্ধ্যা নদীতে প্লাস্টিকের স্তূপ, ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরিফসংলগ্ন সন্ধ্যা নদীতে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও প্লাস্টিকের বোতল ভাসতে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। কমিশনারের তাৎক্ষণিক নির্দেশে উপজেলা প্রশাসন ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের প্রচেষ্টায় নদী থেকে সমস্ত বর্জ্য অপসারণ করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে নেছারাবাদ উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে বরিশাল ফেরার পথে …

আরো পড়ুন

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত 

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে স্বরূপকাঠি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। ‎ ‎শোভাযাত্রায় নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী …

আরো পড়ুন

‎পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা

‎জাকির ফরাজীঃ পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এলজিইডি সংলগ্ন বাইপাস সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহাম্মেদ রাজিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন …

আরো পড়ুন

দুঃসময়ে রাজপথে ছিলেন, আজ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রিয়াজ-রশ্মি

‎জাকির ফরাজী, পিরোজপুর: ‎দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের স্মৃতি রয়েছে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বর ও তার স্ত্রী, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক স্বাম্মী আক্তার রশ্মির। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকার দাবি করলেও বর্তমান সময়ে অর্থনৈতিক সংকটে পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন এই দম্পতি। সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রীসহ পারিবারিক …

আরো পড়ুন

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

এস. এম. ইব্রাহীম, কাউখালী   পিরোজপুরের কাউখালীতে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি …

আরো পড়ুন

নেছারাবাদে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদ আহমেদ, নেছারাবাদ  ‎ ‎দীর্ঘদিনের পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রাহ্মকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎ ‎গ্রেপ্তার কমল কৃষ্ণ ব্রাহ্ম (৪৪) নেছারাবাদ উপজেলার ৩ নং স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামের সন্তোষ কুমার …

আরো পড়ুন

সুনীল ব্যানার্জি: নিষ্ঠাবান সাংবাদিকতার এক কালজয়ী প্রতীক

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ: ‎ ‎​সংবাদপত্রের পাতায় যখন সত্য তুলে ধরার পথটি মসৃণ ছিল না, কিংবা লোভ-লালসার ফাঁদে নিজেকে সঁপে দেওয়ার অগণিত সুযোগ ছিল, ঠিক সেই সময়ে নীতি ও আদর্শের প্রশ্নে অবিচল ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সাংবাদিক সুনীল ব্যানার্জি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর অবদান ও বস্তুনিষ্ঠতার চর্চা এ দেশের গণমাধ্যম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। …

আরো পড়ুন

কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া

এস. এম. ইব্রাহীম, কাউখালী পিরোজপুরের কাউখালীতে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। চলমান এ রেজিস্ট্রেশন কার্যক্রমে ইতোমধ্যে পিরোজপুর জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাউখালী উপজেলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় …

আরো পড়ুন

কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

এস. এম. ইব্রাহীম, কাউখালী  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।   কর্মসূচির অংশ হিসেবে …

আরো পড়ুন