মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

খেলাধুলা

দুধ-সে‌ভেন আপ দি‌য়ে গোসল ক‌রে ব্রা‌জিল থে‌কে আর্জেন্টিনায় যোগদান

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর দেখে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের এক শিক্ষার্থী। রবিবার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট এলাকায় দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে প্রতীকীভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন তাওহীদ ইসলাম। পরে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা …

আরো পড়ুন

বর্ণিল উদ্বোধন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক মেক্সিকো

নিজস্ব প্রতিবেদক ।। বিশ্ববিখ্যাত পপ সঙ্গীতশিল্পী শাকিরার দাই দাই ও লেটস গো গানের সুরের মূর্ছনায় পর্দা উঠলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। মেক্সিকো সিটির ঐহিতাসিক আজতেকা স্টেডিয়ামে আয়োজন করা হয় এ উদ্বোধনী অনুষ্ঠানের।এবারের আসরটি নানা কারণে স্মরণীয়। এই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। তিনটি দেশ আয়োজক, ১০৪টি ম্যাচ। অনেক কিছুই এবার প্রথম, নতুন। তবে সব নতুন আর …

আরো পড়ুন

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ

বাংলাদেশ বাণী ডেস্ক : ওয়ানডেতে আগের ২২ বারের দেখায় মোটে একটি জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে ২০০৫ সালের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিতে ধুলোর আস্তর পড়েছিল। দীর্ঘ ২১ বছর অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়া বধের স্বাদ পেল বাংলাদেশ। এবার নতুন ইতিহাস লেখা হলো মিরপুরে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করে তানজিদ …

আরো পড়ুন

বিসিবির পরিচালক নির্বাচিত ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান। রবিবার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোলার কাউন্সিলর মুনতাসির আলম পান ১ ভোট। বরিশাল অঞ্চলে মিজানুর রহমান একজন সফল শিল্পপতি, ক্রীড়া সংগঠক এবং ফরচুন গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার …

আরো পড়ুন

মাদকমুক্ত সমাজ গঠনে ভোলায় হাডুডু খেলার আয়োজন

মোঃ ফারহান হাসান : গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডুকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেল ভোলার দৌলতখান। ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত হাডুডু টুর্নামেন্ট দেখতে শিশু-কিশোর, তরুণ-যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষের ঢলে মুখর হয়ে ওঠে উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী মিয়ারহাট স্কুল মাঠ। রোববার (৩১ মে) বিকেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোমেনের উদ্যোগে এবং স্থানীয় তরুণ-যুবকদের আয়োজনে অনুষ্ঠিত এই …

আরো পড়ুন

পিএসজির চ্যাম্পিয়নস লিগ উৎসব ঘিরে প্যারিসে সহিংস সংঘর্ষে নিহত ২, শতাধিক আহত

প্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম ।। ফরাসি ফুটবলের শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা লিগ আঁ-এ আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে প্যারি সাঁ-জার্মাঁ (পিএসজি)। ২০২৫–২৬ মৌসুমে ক্লাবটি টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জিতে ফরাসি ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করেছে। গত এক দশকে প্যারিসের এই ক্লাবটি দেশীয় ফুটবলের শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মৌসুমের শুরু থেকেই পিএসজি ছিল শিরোপার প্রধান দাবিদার। কোচ লুইস এনরিক-এর …

আরো পড়ুন

বিশ্বকাপ ফুটবলে এবার ব্রাজিল দলের সমস্যা ও সম্ভাবনা

আহমেদ বায়েজীদ।। ব্রাজিল দল হিসেবে এবার পুরোপুরি আন্ডারডগ। তাদের কেউ হিসাবে ধরছে না। . তবে ব্রাজিল সাপোর্টারদের একটা আশার কথা শোনাই। আপনারা ২০০২ বিশ্বকাপের স্মৃতি থেকে অনুপ্রেরণা ও সাহস ধরে রাখতে পারেন। . সেবারও ব্রাজিলকে কেউ হিসাবে ধরেনি। বাছাইপর্বে দলটির অবস্থা ছিলো খুবই খারাপ। . বিশ্বকাপের আগের বছর অনুষ্ঠিত কোপা আমেরিকায় ব্রাজিল সেমিফাইনালেও যেতে পারেনি। হন্ডুরাসের মতো দলের কাছে ২-০ …

আরো পড়ুন

‎গৌরনদীতে ৫৪তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। ‎ ‎বুধবার (৭জানুয়ারী) সকাল ১০টায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল। ‎ ‎প্রধান …

আরো পড়ুন

কুয়াকাটায় মোশাররফ হোসেন মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মম্বিপাড়া

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।। ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ (সিজন–১)। সোমবার (২২ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার মম্বিপাড়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মম্বিপাড়া ড্রিম একাদশ কোনো উইকেট না হারিয়ে মম্বিপাড়া ইয়াং স্টার ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব …

আরো পড়ুন

গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

‎সোলায়মান তুহিন।। ‎বরিশালের গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিকে ধারণ করে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি উপলক্ষে এক জমকালো পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কামালাপুর পাকা মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎ ‎​কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুবসমাজের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। …

আরো পড়ুন