বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

পর্যটকদের স্বস্তি ফিরাতে কুয়াকাটার বেড়িবাঁধে পচা রাবিশ অপসারণে ইউএনওর ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক ও বেড়িবাঁধ এলাকায় পচা রাবিশ এবং অপরিকল্পিতভাবে শুটকি শুকানোর কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অসহনীয় দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৌন্দর্য ও ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এ পরিস্থিতিতে শুক্রবার (৫ জুন ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ সরেজমিনে বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরিবেশ দূষণের অভিযোগে একজনকে আটক করা হয়। পরে শুটকি কার্যক্রমের প্রধান হিসেবে পরিচিত নিজাম শেখের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।
মুচলেকায় তিনি অঙ্গীকার করেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেড়িবাঁধ এলাকা থেকে সব পচা রাবিশ ও শুটকি সংশ্লিষ্ট বর্জ্য অপসারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা হবে না, যা পরিবেশের ক্ষতি করে বা পর্যটনবান্ধব পরিবেশ নষ্ট করে।
জানা গেছে, ইউএনও মোঃ কাউছার হামিদ আগামীকাল বিকেলে পুনরায় এলাকা পরিদর্শন করবেন এবং নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে যাচাই করবেন।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরিবেশ রক্ষা এবং পর্যটনবান্ধব কুয়াকাটা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
স্থানীয়দের আশা, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির মাধ্যমে কুয়াকাটার পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে এবং পর্যটকদের জন্য আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত হবে।

আরো পড়ুন

বাউফলে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *