সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন, একইসঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
বৃস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পরে সেখানে থাকা হাতে লিখিত বিভিন্ন কাগজ সম্বলিত ব্যানারে হুমকিমূলক ও আপত্তিকর লেখা দেখতে পান স্থানীয়রা নেতাকর্মীরা। এছাড়া নেতাকর্মীরা আরও একটি ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান লেখা দেখতে পান।
এসময় সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি ও সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

ইউএনও ও ওষুধ প্রশাসনের অভিযানে মঠবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *