শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

লালমোহনে  মসজিদ কমিটির আয়োজনে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি : লালমোহনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শবিষয়ক সিরাত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দুটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয়। ‘এ’ গ্রুপে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি এবং ‘বি’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল সিরাতুন্নবী ও ইসলামী সাধারণ জ্ঞান।
পরীক্ষায় ৫০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৫০ নম্বরের ইসলামী সাধারণ জ্ঞানসহ মোট ১০০ নম্বরের প্রশ্ন রাখা হয়। পরীক্ষার সময় ছিল এক ঘণ্টা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা সম্পর্কে কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম বলেন, “একটি প্রজন্মকে রাসুলের সিরাত শেখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা।” নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শ ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি।
এ সময় লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আমাদের নবী রাসুল (সা.) ও ধর্মীয় জ্ঞানের ওপর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমন প্রতিযোগিতার আয়োজন করে না।” এ ধরনের উদ্যোগ নেওয়ায় তিনি মসজিদ কমিটিকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ববি প্রতিনিধি সন্ত্রাসী কায়দায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত ও যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *