শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ঢাকায় গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাদক, চাঁদাবাজি, দখল ও দুর্নীতিমুক্ত গুয়াবাড়িয়া গড়ার আহ্বান

হিজলা প্রতিনিধিঃ ঢাকাস্থ গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের উদ্যোগে ঢাকায় অবস্থানরত গুয়াবাড়িয়া ইউনিয়নের সম্মানিত ভাইদের নিয়ে এক প্রীতি সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার সেক্রেটারি সৈয়দ গুলজার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুয়াবাড়িয়া ইউনিয়ন শাখার আমীর ও হিজলা উপজেলা কর্মপরিষদের সদস্য ইমরুল হাসান শিপু মৃধা।
সমাবেশে বক্তারা গুয়াবাড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিমুক্ত এবং বসবাসের উপযোগী গুয়াবাড়িয়া ইউনিয়ন গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ আ. রউফ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী মোহাম্মদ জাকির হোসেন, হিজলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মরত কাজী মোহাম্মদ সাইদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, হেলাল উদ্দিন ঢালী, মোসলেম মাল, শাহাদাত হোসেন প্যাদা, ইসলামী এইডের কর্মকর্তা আলী আকবর, ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ আবদুল আজিজ ও দেলোয়ার হোসেন, আরব বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, মোহাম্মদ তাহসিন ইব্রাহিম, হাফিজ মিরাজুল ইসলাম, আব্দুল্লাহ শিকদার, তামিম সরদার, ফয়জুল্লাহসহ ঢাকায় অবস্থানরত গুয়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও গুয়াবাড়িয়া ইউনিয়নের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ববি প্রতিনিধি সন্ত্রাসী কায়দায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত ও যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *