বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎’ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ সভাপতিত্ব করেন।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, ৩নং স্বরূপকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা।
‎
আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে কলেজের মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।
‎
‎নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন।।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *