মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

বাউফলে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতার গণসংযোগ

আল আমিন, বাউফল (পটুয়াখালী) থেকে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়ায় গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বাউফলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি ।

সকাল ৯টায় মদনপুরে ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের অফিস উদ্বোধন করেন  ড. মাসুদ। ১০টায় দাসপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চানু মেম্বার বাড়িতে উঠান বৈঠক করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। পরে সোনাবোরু বাজার, কাজলা চৌমুহনি বাজার, বড়ো চৌমহনি বাজার, দাসপাড়া বোর্ড অফিসে দুপুর দেড়টা পর্যন্ত গণসংযোগ করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোন উপায় নেই। অতএব শান্তি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাউফল উপজেলা সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, শিবির নেতা দেলোয়ার হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজলসহ গণমাধ্যম কর্মীরা।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *