নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত ও ডিএফপির তালিকাভুক্ত পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকা নতুন করে পথচলার দুই বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পত্রিকাটির কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক বাংলাদেশ বাণীর প্রকাশক অ্যাডভোকেট মো. শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বাণীর প্রধান সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
পত্রিকাটির সম্পাদক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক হাফিজুর রহমান হীরা, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদকমণ্ডলীর সভাপতি কেএম জাহিদুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান খান সুজন, বরিশাল প্রেসক্লাবের নির্বাহী সদস্য কমল সেন গুপ্ত ও ক্রীড়া সম্পাদক খান রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কবিতার ফেরিওয়ালা মুসাফির, সিনিয়র সাংবাদিক মর্তুজা জুয়েল, কামরুজ্জামান জুয়েল রানা, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, মুহাম্মদ আরিফুর রহমান, মাসুদ রানা, আল আমিন গাজী, মনিকা চৌধুরী, আব্দুর রহমান, মামুন টিটু, মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের ছেলে মাহিমুল ইসলাম এমদাদ, আল বারাকা মোটরসের স্বত্বাধিকারী আলহাজ্ব রাজু আহমেদ, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক ও পরিচালক আহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠানে গীতিকার বিলাল হোসাইন নূরী ও সুরকার আহমদ আলআমিন নির্মিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার থিম সংয়ের ভিজ্যুয়াল প্রজেক্টরের মাধ্যমে অতিথিদের দেখানো হয়।
পরে গানটি দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ইউটিউবে আপলোড করা হয়। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান শেষে পত্রিকা কর্তৃপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- বরিশাল জেলা জাসাস এর আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, বাবুগঞ্জ উপজেলা জাসাস সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জাসাস সভাপতি কাজী মো. মুনিরুজ্জামান, দর্পণ সাংস্কৃতিক সংগঠনের পরিচালক এইএম জুয়েল, নৃত্যশৈলী একাডেমির পরিচালক মালিহা ইসলাম মুনা, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, বরিশাল জেলা বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দার ও সাধারণ সম্পাদক রিপন আহমেদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।