নিজস্ব প্রতিবেদক।।
দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকা নতুন আঙ্গিকে দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির বরিশাল সদর রোডস্থ প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
বর্ষপূর্তিতে পাঠকদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দৈনিক বাংলাদেশ বাণী কর্তৃপক্ষ।
০১ নভেম্বর সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানের পরে পত্রিকা কর্তৃপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- বরিশাল জেলা জাসাস এর আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, বাবুগঞ্জ উপজেলা জাসাস সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জাসাস সভাপতি কাজী মো. মুনিরুজ্জামান, দর্পণ সাংস্কৃতিক সংগঠনের পরিচালক এইএম জুয়েল, নৃত্যশৈলী একাডেমির পরিচালক মালিহা ইসলাম মুনা ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া।

মুক্তবুলি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক আরিফ রহমান, বরিশাল মিডিয়া ফোরামের সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য মাসুদ রানা ও খলিলুর রহমান, বরিশাল জেলা বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।