বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে গৌরনদী উপজেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎গৌরনদী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ।

‎বক্তব্য রাখেন মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষক আন্দোলনের আহবায়ক মোঃ শাহিন, গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহরলাল পাল, সহকারী অধ্যাপক মাসুদ করিম, সহকারী অধ্যাপক সিথী আক্তার, বার্থী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, জহির উদ্দিন দোলনসহ নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে শিক্ষক সমাজের দাবি পুরন করার আহবান জানান।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *