বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ইউনিয়ন পর্যায় চিহ্নিত দুর্যোগ ঝুকি প্রশমনে কর্ম পরিকল্পনা যাচাই করণ কর্মশালা

বরগুনা প্রতিনিধি।।

অদ্য ইংরেজী ২৪.০২.২০২৬ তারিখ মঙ্গলবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর বাস্তবায়িত উদ্দ্যেগে ফিসনেট প্রকল্প এর আওতায়, তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়ন পরিষদ এর হল রুমে ৫নং বড়বগী ইউনিয়নে চিহ্নিত দুর্যোগ ঝুকি প্রশমনে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমম্বয়ে যাচাই করন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব দিয়ে সকলের কুশল বিনিময় এর মধ্য দিয়ে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমম্বয়ে যাচাই করন কর্মশালা শুরু করা হয়। উপস্থিত দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমম্বয়ে চিহ্নিত দুর্যোগ ঝুঁকি প্রশমনে কর্ম পরিকল্পনা যাচাই করণ কর্মশালাতে ইউনিয়ন এর বিভিন্ন ওর্য়াড থেকে প্রাপ্ত ঝুঁকি সমূহ বিচার বিশ্লেশন করা হয় এবং উপস্থিত সকলের সমন্বয়ে সেগুলিকে অগ্রধিকার ভিত্তিতে উপস্থাপন করা হয়। উপস্থাপন শেষে অগ্রাধিকার ভিত্তিক দুর্যোগ ঝুঁকি সমূহ নিরসনে এক র্কম পরিকল্পনা প্রনণয় করা হয়। পরিকল্পনা প্রনয়নে অংশগ্রহন করেন, ইউনিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ, ইউপ চেয়ারম্যান, বিশেষ অথিতি হিসেবে র্কমপরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: আল মাসুম। উক্ত কর্মশালাটি সঞ্চালনা করেন সিএনআরএস-ফিসনেট প্রকল্প এর টিও (লাইভলিহুড) কানাই লাল দাশ, র্কমপরিকল্পনা প্রণয়নে অংশ গ্রহণ কারীদের সার্বিক সহায়তা করেন সিবিডিপি এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম, সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক ও সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন ও ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *