বুধবার, জুন ১০, ২০২৬

বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মো: নুর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি গ্রামের রশিদ হাওলাদারের ছেলে নুর হোসেন নিয়ামতি মৌজায় ১৫৩৯ নং খতিয়ানে ৩৪৯৮/৩৮৩৮ দাগে পৈত্রিক ও ক্রয় সূত্রে ১.৫ শতাংশ জমির মালিক।
নুরহোসেন, তার ভাই আমির হোসেন ও তাদের চাচা আব্দুল লতিফ হাওলাদার ২০১২ সালে চান মল্লিকের ছেলে নুরুল ইসলাম মল্লিকের কাছ থেকে উক্ত দাগে ১ শতাংশ ও পরবর্তীতে ২০২০ সালে মুজাফফর হাওলাদারের ছেলে আজিজুর রহমানের কাজ থেকে নুর হোসেন একা ১.৫০ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর উক্ত জমিতে নুর হোসেন ও একই দাগের পার্শ^বর্তী জমির মালিক বিবিচিনি ইউনিয়ন আওয়ামীলীগের তৎকালিন সভাপতি আ: খালেক পাশাপাশি দোকান ঘর নির্মাণ করেন। পরবর্তীতে ঘরের দুই মালিকই পৃথকভাবে জনৈক জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের সাথে লিখিত চুক্তির মাধ্যমে দোকান ভাড়া দেয়। নুর হোসেন ইউনিয়ন বিএনপি নেতা হওয়ায় ও ততকালীন সময় আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় আ: খালেক জোরপূর্বক এককভাবে দুই দোকানের ভাড়া নিয়ে আসছিল। নুর হোসেন এতে বাধা দিলে তাকে মিথ্যে গায়েবি মামলায় গ্রেফতার করানো হয় ও একাধিকবার পুলিশ দিয়ে হয়রানি করা হয়। পরবর্তীতে আ: খালেক ভূয়া কাগজ বানিয়ে স্থানীয় কাজী হাপিজুর রহমানের ছেলে আমান উল্লাহর কাছে নিজের জমি ও নুর হোসেনের জমি বিক্রি করেন।
গত ৯ ফেব্রুয়ারি আমান উল্লাহ উক্ত জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে নুর হোসেন এতে বাধা দিলে তাকে খুন জখমের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে নুর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং একটি সাধারণ ডায়েরি করেন।
এব্যাপারে নুর হোসেন বলেন, আমার পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত জমিতে আমান উল্লাহ জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করতেছে, আমি এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখানো কাজ চলমান রয়েছে।
এব্যাপারে আমান উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আ: খালেকের কাছ থেকে জমি ক্রয় করে ঘর নির্মাণ করতেছি।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *