শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় দুই স্তরে চমকপ্রদ সাফল্য

নিজস্ব প্রতিবেদক
জুনিয়র বৃত্তি পরীক্ষায় বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা চমকপ্রদ ও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তবে এবারের এই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, যার নেতৃত্ব ও দূরদর্শী উদ্যোগে প্রতিষ্ঠানটি নতুন গতি পেয়েছে বলে জানিয়েছেন অভিভাবকসহ সংশ্লিষ্টরা। জানা গেছে, জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) ২০২৫ পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে অনন্য সাফল্য অর্জন করেছে। অল্পসংখ্যক পরীক্ষার্থীর মধ্যেও অধিকাংশের ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়া মাদ্রাসার শিক্ষার মান ও সুনির্দিষ্ট প্রস্তুতিরই প্রতিফলন। এছাড়া জুনিয়র বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫টি বৃত্তি অর্জন করেছে। দুই স্তরেই উল্লেখযোগ্য এই সাফল্য প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি বর্তমানে এক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদ্রাসার সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত ক্লাস মনিটরিং, মডেল টেস্টের আয়োজন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের সঙ্গে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছেন। শিক্ষক ও অভিভাবকরা জানান, তাঁর আন্তরিকতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতি পিতৃতুল্য স্নেহ মাদ্রাসার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলস্বরূপ শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে।

আরো পড়ুন

ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম

ভোলা প্রতিনিধি ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ছয় পা বিশিষ্ট একটি বিরল গরুর বাছুরের জন্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *