শনিবার, জুলাই ২৫, ২০২৬

বরগুনার তালতলীতে খাল খননের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে ছোটবগী ইউনিয়নের গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধনে করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাকিরতবক গোপের খালের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা। এতে কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, মোশাররফ খাঁনের বাড়ি থেকে পূর্বদিকের খাজুরা সেতু হয়ে আব্দুল ওয়াজেদ মিয়ার বাড়ি পর্যন্ত গোপের খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে গেছে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জমি জলাবদ্ধতা দেখা দেয়। এতে আমন ধানসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আরও বলেন, শুকনো মৌসুমে খালের পানি না থাকায় দেখা দেয় সেচ সংকট। অনেক কৃষক ব্যক্তিগত পাম্প ব্যবহার করেও, ফসলের সঠিক সেচ দিতে পারছেন না। এতে উৎপাদন খরচ বেড়ে গেলেও, ফলন কম হওয়ায় লোকসানের বোঝা আরও বেড়ে যাচ্ছে। অনেক জমি অনাবাদি হয়ে পড়েছে, জমির উর্বরতা কমে গেছে। ফলে কৃষক পরিবারগুলো ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। খালনির্ভর জেলে ও শ্রমজীবী পরিবারগুলো আয়ের সুযোগ হারিয়ে চরম দুর্ভোগে রয়েছে। গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়িতে পানি ঢুকে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে গোপের খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান আন্দোলনকারীরা। এসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন সুমন, তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. মহিউদ্দিন এবং তালতলী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা মো. মাহাতাব মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নগরীর এ.কে স্কুলের শিক্ষার্থী রাহাত চৌধুরী অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে লড়বে

মশিউর রহমানঃ নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর দশম শ্রেণী শিক্ষার্থী মোঃ রাহাত চৌধুরী,  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *