রবিবার, মার্চ ১, ২০২৬

মুলাদীর পুলিশ কমিশনার শহীদুলের দাফন বরিশালে

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদী বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম মৌলভি আ: মজিদ খানের ছেলে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অব:) ও মুলাদী সরকারী মাহমুদজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকরী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম খান (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা, বসুন্ধারা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে চিকিৎসারত অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ৮.২৬ মি: ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণীজন রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বড় মেয়ে কানাডা প্রবাসী থাকায় গত শক্রবার রাতে ঢাকায় আসলে গতকাল ২৮ ফেব্রুয়ারী সকালে বাবাকে নিয়ে বরিশালে আসে ও বাদ জোহর বরিশালের আমানতগঞ্জ পলাশপুর, শশুর এস এম ফারুক সিকদারের বাড়ীর সাথে কাজীর গোরস্থানে দাফন দেয়া হয়। প্রথম জানাযার জামায়াত ঢাকায় ও ২য় জানাযার জামায়াত বরিশালে। বরিশালের জানাযায় ছিলেন, বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সাবেক অধ্যক্ষ শিশু বিভাগীয় প্রধান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব প্রফেসর ডা: সৈয়দ জাহিদ হোসেন, বরিশাল ফরচুন কম্পানির চেয়ারম্যান মো: মিজানুর রহমান, অবসর প্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা ফিরজ আহম্মেদ খান বাকি, বিশিষ্ট ব্যাংকার আবদুল মালেক, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম, পলাশপুর মুসলিম কাজীর গোরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হাওলাদার, কাজী খলিল উদ্দিন ও মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালসহ শতশত লোকজন। মসজিদের খতিব শতশত মুসুল্লিদের নিয়ে মরহুম শহীদুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন।

আরো পড়ুন

ভোলায় আওয়ামীলীগ অফিসে ঝুলছে ব্যানার,পতাকা

বিশেষ প্রতিবেদক ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ব্যানার এবং পতাকা টানিয়েছেন আওয়ামীলীগের কর্মীরা।তারা রাতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *