শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিএনপির উদ্যোগে কলাপাড়ায় হিন্দুদের দখলকৃত জমি উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া 
কলাপাড়ায় রাতের আঁধারে সংখ্যালঘু হিন্দুদের জমি দখল পুনরুদ্ধারের জন্য ভূমি দস্যুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। কলাপাড়া উপজেলার বাসিন্দা নির্মল নন্দীর শত বছরের ভোগ দখলীয় সম্পত্তি রাতের অন্ধকারে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজলুল হক গং এর অন্তত ৫০ সদস্যের একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র প্রায় ২০ একর জমি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তাদের দখলে নেয়। এখবর ছড়িয়ে পড়লে শনিবার বেলা ১১ টার সময় কলাপাড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেনের নির্দেশে দখলকৃত জমির সাইনবোর্ড অপসারণ করা হয়। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার জানান, কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের জমি দখলের বিষয়টি জানতে পেরে মাননীয় সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেনের নির্দেশে কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ দখলকৃত ভূমির সাইনবোর্ড অপরসারণ করে এবং পরবর্তীতে কাগজপত্র পর্যালোচনা করে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত ভূমি মালিকদের ভূমির দখল বুঝিয়ে দেয়া হবে। ভূমি সংক্রান্ত বিরোধ সম্পর্কে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজলুল হকের ম্যানেজার ওমর ফারুক জানান, উক্ত জমি তারা মূল মালিকের কাছ থেকে ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছেন তাই এই জমির মালিকানা তাদের বলে দাবি করেন। এ ব্যাপারে ভুক্তভোগী বাবু নির্মল নন্দীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায় নি।

আরো পড়ুন

ভোলায় আওয়ামীলীগ অফিসে ঝুলছে ব্যানার,পতাকা

বিশেষ প্রতিবেদক ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ব্যানার এবং পতাকা টানিয়েছেন আওয়ামীলীগের কর্মীরা।তারা রাতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *