শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অভ্যুত্থানের পরে অনেক দল নিজেদের আখের গুছালেও জামায়াতে ইসলামী ছিল জনগণের কল্যাণে : অ্যাডভোকেট হেলাল

নিজস্ব প্রতিবেদক
৫ই আগস্ট বিপ্লবের পরে অনেক দল নিজেদের আখের গোছালেও জামায়াতে ইসলামী ছিল জনগণের কল্যাণে, এই দেশের জনগন নির্বাচনে তার প্রতিফল দিয়েছে কিন্তু সেই ফলাফল ছিনতাই করা হয়েছে। ফলাফলে ব্যাপক ইঞ্জিনিয়ারিং হলেও ৬৭ আসনে জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছে এবং ৩০ এর অধিক আসনে সামান্য ভোটে হারিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ২৭ ও ২৮ ফেব্রুয়ারী বরিশাল নগরীর আসমত আলী খান ইন্সটিটিউট হলরুমে অনুষ্ঠিত দুইদিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট হেলাল আরও বলেন, বিতর্কিত নির্বাচনে সরকার গঠন হওয়ার কারনে জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। সরকার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে যেটা ২৪ এর অভ্যুত্থানের আদর্শ বিরোধী। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা চলছে, এখান থেকে দেশবাসীকে বাঁচাতে হবে। দেশের জনগণ এই বিশৃঙ্খল পরিবেশ থেকে বাঁচার জন্য জনগণ জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখবে। জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে অবশ্যই দেশের দায়িত্ব গ্রহণ করবে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নাল আবেদীন, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

বিএনপির উদ্যোগে কলাপাড়ায় হিন্দুদের দখলকৃত জমি উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  কলাপাড়ায় রাতের আঁধারে সংখ্যালঘু হিন্দুদের জমি দখল পুনরুদ্ধারের জন্য ভূমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *