শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে- প্রতিমন্ত্রী রাজিব আহসান

কাজল দে,হিজলা
সামনে স্থানীয় সরকার নির্বাচন,এই নির্বাচনে আপনারা যারা নির্বাচন করবেন অবশ্যই মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হতে পারেন সেজন্য কাজ করুন। রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়া,ভোট আসলে মানুষের কাছে যাবেন,তারপর ভুলে যাবেন এই ব্যাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের স্বার্থে কাজ করার মনোভাব থাকতে হবে।আগামীর রাজনীতি ও করণীয় সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান। ২৮ ফেব্রুয়ারি,শনিবার উপজেলা হলরুমে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।এসময় হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ উপজেলার বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন,মাদক বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনা বৃদ্ধি করতে হবে।দলীয় কোনো নেতা, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার পর সুপারিশ করেন,তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।যদি কোনো নেতার ছেলেও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,আজ থেকে হিজলা উপজেলায় সকল প্রকার অবৈধ বালু উত্তোলন বন্ধ। হিজলা একটি নদী বিধৌত উপজেলা এখানে যদি কেউ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকাল ১১টায় প্রতিমন্ত্রী মহোদয়,উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে অপর এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সেখানে তিনি মাদক নির্মূলে কার্যকরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন,বর্তমান মাদক একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে।মাঠ প্রশাসনকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলেন।এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। মতবিনিময় সভার অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মহোদয় পুরাতন হিজলা লঞ্চঘাট পরিদর্শন করেন।সাধারণ জনগণের স্বার্থে লঞ্চঘাটের সকল প্রকার টোল মওকুফ করেন এবং ইজারাদারকে নিজস্ব অর্থায়নে তার টাকা পরিশোধের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরো পড়ুন

বিএনপির উদ্যোগে কলাপাড়ায় হিন্দুদের দখলকৃত জমি উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  কলাপাড়ায় রাতের আঁধারে সংখ্যালঘু হিন্দুদের জমি দখল পুনরুদ্ধারের জন্য ভূমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *