বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

নলছিটিতে ডা. শিউলি পারভীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এনামুল হক সিকদার, নলছিটি প্রতিনিধিঃ 
ঝালকাঠির নলছিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডা. শিউলি পারভীন ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সম্প্রতি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে (২৬ ফেব্রুয়ারি ২০২৬) তাকে বদলি করে রেসিডেন্ট সার্জন (অফথ্যালমোলজি) পদে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল-এ পদায়ন করা হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নলছিটিতে দায়িত্ব পালনকালে ডা. শিউলি পারভীন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ সহকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও নলছিটি ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকেও ডা. শিউলি পারভীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায় বক্তব্যে ডা. শিউলি পারভীন নলছিটির মানুষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ  কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পু্র্ব  তুলাতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *