বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ৮ ও সম্পাদক পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজেস্ব প্রতিবেদক
বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিগত বছরগুলোর তুলনায় এবারের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রার্থী।
বৃহস্পতিবার (৫ মার্চ) বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস. এম. সাদিকুর রহমান লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সভাপতি পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— মো. আবুল কালাম আজাদ, মো. মহসিন মন্টু, মো. শহিদ হোসেন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, মো. মোখলেছুর রহমান বাচ্চু, এস.এম. আব্দুল্লাহ, মো. সালাউদ্দিন মাসুম ও মো. মনির হোসেন খান।
সাধারণ সম্পাদক পদে সর্বাধিক প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এ পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— মো. আজাদ হোসাইন, শেখ হুমায়ন কবির মাউসুদ, মো. আনোয়ার হোসেন ভুলু, এইচ. এম. আনিসুর রহমান, মো. মাহমুদ হোসাইন আল মামুন, মো. তছলিম, আবুল কালাম আজাদ ইমন, আকতার হোসেন তালুকদার মেবুল, মো. আব্দুল মালেক, মো. হুমায়ুন কবীর, মো. ফরিদ উদ্দিন, শাহানুর খানম, এস. এম. সারোয়ার হোসেন ও বসির আহমেদ সবুজ।
সহ-সভাপতি পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তারা হলেন— তমাল বিশ্বাস, শেখ মেহেদী হাসান শাহিন, মো. মাসুম মিয়া, মো. তরিকুল ইসলাম, মো. সাইফুল আলম চাঁন, আবুল কালাম আজাদ ও আ. মজিদ ঢালী।
যুগ্ম-সম্পাদক পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— মো. সাঈদ মোর্শেদ মামুন, ফাহিমা সুলতানা, মো. সাইদুর রহমান সোয়েল, মো. রুহুল আমিন খায়ের, মো. শাহ্ আলম, মো. মতিউর রহমান সেন্টু, আ. ন. ম. বজলুর রশিদ রুমী, তহুরা খাতুন, মো. কামরুল হাসান মুসা, তারেক আল ইমরান, মো. মিজানুর রহমান রাজু, মো. সাঈদ চৌধুরী, মো. রেজাউল হক, মো. মাইনুল আবেদীন তুহিন ও মো. আবুল বাশার।
অর্থ সম্পাদক পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— এস. এম. শওকত জাহাঙ্গীর, মো. শফিকুল আলম রাহাত, মো. মোক্তার হোসেন সরদার, মো. জাহিদুল ইসলাম পান্না, মো. শাহিন উদ্দিন মিয়া, সুফিয়া আকতার ও মো. জাকির হোসেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে সর্বাধিক ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন— মো. মানসুর হাল্লাজ, আ. সোবাহান, গোলাম মতুজা তপু, মো. হারুন অর রশিদ, মো. সায়েমুল আলম, পারুল বেগম, মো. হেমায়েত উদ্দিন, মো. জাহির হোসেন, আহসান হাবিব, শামীম রহমান, সেলিনা আকতার, সজল মাহমুদ, তিন্নি সেরনিয়াবাত, রাসেল মাহমুদ, আসাদুজ্জামান বাবলু, মো. কামাল হোসেন হাওলাদার, মো. মিজানুর রহমান নান্নু, এইচ. এম. আসরাফুল আলম, সিরাজুল হক, শাহ্ আলম, মো. মোশারেফ হোসেন, এম. আব্দুল্লাহ আল মামুন ও মো. মনিরুল ইসলাম।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আরো পড়ুন

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে দুই পরীক্ষার্থী হাসপাতালে

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *