সোলায়মান তুহিন, গৌরনদী বরিশাল:
বাবুগঞ্জের প্ররতারক নান্রু খাঁনের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক কেএম সোহেব জুয়েল।
সাংবাদিক সোহেব জুয়েল গৌরনদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরনদী শাখার দপ্তর সম্পাদক হিসাবে কাজ করে আসছেন। দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন তিনি।
বর্তমানে তিনি জাতীয় খবরের কাগজ (ইংরেজি) ডেইলি সাউথ এশিয়ান টাইমস বরিশাল প্রতিনিধি,সহ আঞ্চলিক পত্রিকা ও একাধিক অনলাইন পত্রিকায় সুনামের সাথে কাজ করে আসছেন।
এ যাবৎ কাল পর্যন্ত তার বিরুদ্ধে কোথায় কোন মামলা মকদ্দমা লক্ষ করা যায় নাই। সাংবাদিক কেএম সোহেব জুয়েল গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত আলী আহম্মদ খলিফার পুত্র। সাংবাদিক সোহেব জুয়েল ৯ মার্চ মঙ্গলবার সকালে অভিযোগ করে বলেন, তার পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের মৃত আলী আজিম খানের পুত্র ন্নান্নু খানের সাথে দীর্ঘ দিনের সম্পর্কের খাতিরে ঠিকাদারি করার জন্য মুনাফায় টাকা নেন সোহেব। এবং সাংবাদিক জুয়েল তার নিজ নামিয় আগরপুর রুপালি ব্যাংক হিসাব শাখা – ৫৫৮৯ থেকে ৯ লক্ষ উনপঞ্চাশ হাজর পাঁচশত টাকার চেক প্রদান করেন নান্নুকে। যাহা পরবর্তিতে সোহেবের ঠিকাদারি কাজের বিল থেকে প্রাই নগদ টাকা সহ সোহেবের পার্টনার থেকে নগদ চেকের মাধ্যমে সম্পুর্ন হিসাব বুঝে নেন নান্নু।
বন্ধুত্বের সম্মর্ক থাকার কারনে নান্নুর কাছ থেকে জুয়েল চেক ফেরত না নেয়ায় পরবর্তিতে দুষ্ট লোকদের পরামর্শে নিজ লাভবানের আশায় নান্নু চেক ডিজঅনার করে নিজে বাদী হয়ে সাংবাদিক কেএম সোহেব জুয়েলের নামে ২০২৪ ইং বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আমলী আদালত মামলা দায়ের করেন প্রতারক নান্নু। যার মামলা নং – ২৫০ /২৫ যাহা ১ ম যুগ্ম জজ আদালত বিচারিক কার্যালয় বরিশালে বিচারাধীন অবস্থায় আছে বলে জানিয়েছেন সাংবাদিক সোহেব জুয়েল।
সাংবাদিক সোহেব আরো বলেন , নান্নুর টাকা নেয়ার বিষয় মাঠ পর্যায় অনেকেই জানে যাহা নিয়ে মাঠ পর্যায় একাধিক বার সালিল বৈঠক করা হয়। যাহা তদন্ত করা হলে সত্য উদঘটন, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করেন তিনি।
তাই ন্যায় বিচার পেতে বরিশাল জেলা বিজ্ঞ জজ আদালত সহ এর সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ ও সহোযোগিতায় কামানা করছেন সাংবাদিক সোহেব জুয়েল ও তার পরিবারের লোকজন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।