শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

নেছারাবাদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাইক্লোন শেল্টারের উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী ​মো মাহমুদুল হাসান (মিলন), নেছারাবাদ

পিরোজপুরের নেছারাবাদ পৌরসভার অধীনে সিটিসিআরপি (CTCRP) প্রকল্পের আওতায় নবনির্মিত স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাইক্লোন শেল্টার ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ফিতা কেটে এই আধুনিক ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে অমিত দত্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নেছারাবাদ (পৌরসভার দায়িত্বপ্রাপ্ত) এবং সভাপতি, স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. হুমায়ুন কবির।
​মোনাজাত শেষে প্রতিমন্ত্রী নবনির্মিত ভবনের বিভিন্ন তলা ও অবকাঠামো ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার পথ সুগম হবে, অন্যদিকে দুর্যোগকালীন সময়ে স্থানীয় মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত হবে।
​অনুষ্ঠানে ​উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। ​উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত। অফিসার ইনচার্জ (ওসি), নেছারাবাদ থানা মেহেদী হাসান। সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ । সভাপতি, পৌর বিএনপি ​কাজী কামাল । সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ​মাইনুল হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন

শিক্ষকদের একাডেমিক কর্মবিরতিতে অনুষ্ঠিত হয়নি ফাইনাল পরীক্ষাও, ভোগান্তিতে শিক্ষার্থীরা 

ববি প্রতিনিধি : পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) শিক্ষকদের চলমান একাডেমিক কর্মবিরতিতে পূর্বনির্ধারিত শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *