রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

মুলাদী পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধিঃ

বরিশালের মুলাদী পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকাল ১১মার্চ বুধবার বিকাল ৪টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের আমীর মো: হুমায়ুন হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও: মো: আবু ছালেহ ও সেক্রেটারী ডাঃ মাওঃ মোরশেদ আলম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার সাবেক সভাপতি মো: সানাউল্লাহ সাজিদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন, মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আ: রব খান, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাও: মো: রফিকুল ইসলাম ও মুলাদী উপজেলা শিবিরের সভাপতি মো: হামিম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মো: বাবর বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস।

কোরানের কারণেই এ মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। অন্যান্য বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস।

ইফতার মাহফিলে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শতশত রোজাদার নিয়ে বিশেষ মোনাজাত করেন উপজেলা আমির মাওঃ আবু ছালেহ।

আরো পড়ুন

জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বছর যাবত নানান কার্যক্রমের মধ্য দিয়ে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *