রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

নিজেস্ব প্রতিবেদকঃ
বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
১২ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বেলস্ পার্ক, বিবির পুকুর পাড়, ডিসি অফিসের সামনে এবং ফায়ার সার্ভিস এলাকাসহ বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাস সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ১০ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে নোটিশ প্রদান এবং  মাইকিং করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, নগরীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *