বুধবার, মে ১৩, ২০২৬

সামাজিক অপরাধ প্রতিরোধে লালমোহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ ও লালমোহন থানা কমপ্লেক্সে দুটি সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এবং লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অলিউল ইসলাম। এসময় বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল ও জামায়াতে ইসলামীর আমীর মুহাদ্দিস আব্দুল হক।
​। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে থাকতে বলেন এবং  শিক্ষার্থীদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার ও সামাজিক অবক্ষয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে কিশোর গ্যাং ও ইন্টারনেটের অপব্যবহার সমাজকে কলুষিত করছে। অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও জনতাকে এক হয়ে কাজ

আরো পড়ুন

ঐতিহাসিক কুরআন দিবসে ভোলা সরকারি কলেজে কুরআন বিতরণ

ফারহান হাসান : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে “উন্মুক্ত কুরআন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *