সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

পিরোজপুর প্রতিনিধিঃ 
পিরোজপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কার্যক্রমের উদ্ভোদন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এই সরকার কৃষিকে বেশী প্রধান্য দিচ্ছে।বাংলাদেশ একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে মূলত কৃষকদের নিষ্ঠা এবং সরকারের সঠিক পরিকল্পনার কারণে।
এছাড়া তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষককার্ড সহ সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মামুনুর রশীদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ বলেন, পিরোজপুর সদর উপজেলাকে কৃষি খাতে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।আমি আশা করব পিরোজপুর সদর উপজেলা কৃষি কাজে অন্য উপজেলাগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।কৃষকরা এই প্রণোদনাকে কাজে লাগিয়ে আরও নিষ্ঠার সাথে কাজ করবেন এবং আমার বিশ্বাস আপনারা সবাই মিলে একটি সফল ও উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলবেন।
আউশ ধানের আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে
পিরোজপুর সদর উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরন করা হয়।
উপস্থিত কৃষি কর্মকর্তারা জানান,সঠিক সময়ে এই বীজ ও সার বিতরণের ফলে কৃষকরা উৎসাহিত হবেন এবং জেলায় আউশ ধানের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *