বুধবার, জুলাই ২৯, ২০২৬

বাউফলবাসীর প্রাণের দাবি ‘বগা সেতু’ বাস্তবায়নে অগ্রগতি—মন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক ড. মাসুদ এমপির

মোঃ আল-আমিন, বাউফল পটুয়াখালীঃ
বাউফলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বগা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বগা সেতুর গুরুত্ব, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন এমপি ড. মাসুদ। মন্ত্রী বিষয়টি আন্তরিকতার সঙ্গে শুনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এসময় এক আনন্দঘন মুহূর্তে মন্ত্রী বাউফলে সফরের আমন্ত্রণও গ্রহণ করেন, যা স্থানীয় জনগণের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি ড. মাসুদ বলেন, আপনাদের সহযোগিতা, পরামর্শ, সমর্থন ও ভালোবাসাই এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে শক্তি জোগায়।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *