নিজেস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-কে তজুমদ্দিন উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল (১৭ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মাননীয় স্পিকারের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে তার ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল এবং ভদ্র রাজনৈতিক দল এলাকায় শান্তি শৃংখলার স্বার্থে তাদের সাথে মিলে মিশে কাজ করুন। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন চরের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিনা পয়সার বিতরণ করা হবে। তজুমদ্দিন উপজেলার সার্বিক উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব হাসান মাসুদুর রহমান হাওলাদার ও ভোলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মাস্টার মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ
অনুষ্ঠান প্রথমে মাননীয় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।