রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নিশানবাড়িয়া ইউনিয়নে ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ

তালতলী প্রতিনিধি।।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়। তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন এর গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলেদের ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ জসিম উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ গোলাম মাওলা ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জামাল খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, মোঃ জসিম উদ্দিন, তিনি বলেন, সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী যে সকল সরঞ্জাম বিতরণ করা হয়, এই জীবন রক্ষাকারী সরঞ্জাম গুলো খুবই গুরুত্বর্পূণ,এই বিতরণ কৃত সরঞ্জাম গুলো যথাযথ ভাবে ব্যবহার করলে জীবন হানির ঝুঁকি হ্রাস পাবে এর ফলে জীবন মান এর উন্নয়ন হবে।

সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক জানান, উপকূলের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু অনেক ট্রলারে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ঝড়-জলোচ্ছ্বাসে প্রায়ই দুর্ঘটনা, নিখোঁজ বা মৃত্যুর ঘটনা ঘটে। সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে। নিজেদের নিরাপত্তা এবং পরিবারের কথা চিন্তা করে এসব সরঞ্জাম ব্যবহারের জন্য জেলেদের প্রতি আহ্বান জানান, তিনি আরো বলেন, জেলেদের জীবন রক্ষা করার জন্য প্রতিটি সমুদ্রগামী ট্রলারে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, টুলবক্স, ফার্স্ট এইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ মোট ১৪ ধরনের জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আজকের তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের চিনেউ
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

বোরহানউদ্দিনে ১০ বছরের দাম্পত্যজীবন, প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও স্ত্রী

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন : ১০ বছরের দাম্পত্যজীবন, প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *