শনিবার, জুন ১৩, ২০২৬

হিজলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান ।

হিজলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও নির্বিচার বৃক্ষনিধনের ফলে প্রকৃতির বন্ধন আজ নানা সংকটে বিপর্যস্ত। এমন বাস্তবতায় আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শনিবার, দুপুর ১২টার দিকে হিজলা উপজেলা পরিষদের পুকুর পাড়ে চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন ।

হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে সেখানে এই কার্যক্রমে অংশ হিসেবে বিভিন্ন ধরনের ফলজ বনজ ওষধি গাছের চারা রোপন করা হয় । পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে ।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সমুন, এসপি মোস্তাফিজুর রহমান, হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর নৌপ্রতিমন্ত্রী উপজেলায় ১০০০আসন বিশিষ্ট অডিটরিয়াম নির্মান এবং হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন ।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *