বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

তালতলী থানার ব্যারাকে বিষপানে পুলিশ কনস্টেবলের মৃত্যু, উদ্ধার চিরকুট

মইনুল আবেদীন খান, বরগুনা : বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলেও জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে দায়িত্ব পালন শেষে ভোরের দিকে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন কনস্টেবল ফারুক গাজী।

রোববার (১৪ জুন) সকালে কোনো এক সময় তিনি ব্যারাকে বসেই গ্যাস ট্যাবলেট (এক ধরনের কীটনাশক) সেবন করেন বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে ব্যারাকে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পান।

পরে দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন।

তবে চিরকুটে কী লেখা রয়েছে বা আত্মহত্যার পেছনের কারণ কী, তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” থানা সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

গৌরনদীতে স্থানীয়দের সহযোগিতায় ইয়াবাসহ অভিযুক্ত আটক

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাজিড়া এলাকায় স্থানীয়দের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *