শনিবার, জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদ তাঁর সাহিত্যের মাঝেই পাঠক হৃদয়ে বেঁচে থাকবেন

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জাতীয় কবিতা পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন- কবি আল মাহমুদ তাঁর সাহিত্যের মাঝেই চিরকাল পাঠক হৃদয়ে বেঁচে থাকবেন। বাংলা সাহিত্য যতদিন থাকবে আল মাহমুদ ততদিন অমর হয়ে থাকবেন।

কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ জুলাই শনিবার সন্ধ্যায় বরিশালের দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচকরা আরো বলেন, বাংলা সাহিত্যে লোকজ শব্দের ব্যবহারে আল মাহমুদ অপ্রতিদ্বন্ধী ও সর্বশ্রেষ্ঠ। তিনি সাহিত্যের যে শাখাতেই বিচরণ করেছেন, সেখানেই সফল ও স্বার্থক হয়েছেন।

জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক বেগম ফয়জুন নাহার শেলী। বিশেষ অতিথি ছিলেন অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ, সহ-সভাপতি কবি আল হাফিজ, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সেক্রেটারি কবি মাহবুব রহমান।

দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন এবং কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ বেতারের শিল্পী সজীব আহমেদ, লেখক ও গবেষক মাহমুদ ইউসুফ, আরিফ আহমেদ মুন্না, কবি হাসান লেলিন, জিল্লুর রহমান জিল্লু, কবি ইয়াসমিন অজান্তা, মো. খলিলুর রহমান, মিনতি দাস, সামসুল ইসলাম রিপন, এনামুল হক খান, মো. জাকির হোসেন, সাইফুল্লাহ সাঈফ প্রমুখ।

আরো পড়ুন

ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজে কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় নকল করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *