শনিবার, জুলাই ১১, ২০২৬

আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি ২৭ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। পথচারী থেকে শুরু করে সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়েছে কুকুরটি। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কুকুরটিকে মেরে ফেলেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনরা জানান, বিকেলের দিকে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে।

এরপর সামনে যাকে পেয়েছে, তার ওপরই হামলা করে এবং কামড়ে আহত করে। আহতদের মধ্যে রয়েছেন রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪), সোহাগ মোল্লা (৪০), প্রত্যয় (২), বিউটি (৪০), রুনু বেগম (৪৫), শাহানুর (৩৭), জান্নাত (৪), মিলন (২৪), নুপুর (৪২), সালমা (৩৫), সেলিনা (৩০), মনজু হালদার (৪৮), হাফিজুল (৩৬), সরোয়া হোসেন (৩৮), মাসুমা (৫৫) ও পারুল বেগম (৬০)।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান জানান, ‘কুকুরের কামড়ে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহত আরও দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও জানান, জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকায় তাদের সবাইকে দ্রুত প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আরো পড়ুন

ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজে কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় নকল করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *