শনিবার, জুলাই ১১, ২০২৬

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরিশাল বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় থেকে আনন্দ একটি বর্ণাঢ্য মিছিল বের করে বরিশাল সদর উপজেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর পর পরই আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করে বরিশাল মহানগর বিএনপির মীর জাহিদুল কবির জাহিদ। এসময় ঢোল, বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব আব্বাস উদ্দিনসহ নেতাকর্মীরা।

পরে সেখানে নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসার খবরে সমস্ত নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে বরিশাল-ভোলা সেতু নির্মান, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের।

আরো পড়ুন

ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজে কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় নকল করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *