রবিবার, জুলাই ১২, ২০২৬

কলাপাড়ায় সিপিপির প্রয়াত স্বেচ্ছাসেবকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর প্রয়াত স্বেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত ইউনিট টিম লিডার মো. রফিকুল ইসলাম মৃধা, আবুল বাশার তালুকদারসহ উপজেলার প্রয়াত সব সিপিপি স্বেচ্ছাসেবকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সিপিপি কলাপাড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিপির টিয়াখালী ইউনিয়ন টিম লিডার ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা টিম লিডার আ. মোতালেব হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার, প্রশিক্ষক আবুতালেব ইভান মাতব্বর, ইউনিয়ন টিম লিডার আসাফউদ্দৌলা সোহেল, মহিউদ্দিন ভুঁইয়া, দেলোয়ার হোসেন, মনিবর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলীসহ অন্যরা।
এ সময় প্রয়াত রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদারের পরিবারের সদস্য, সহকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক সিপিপি স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত দুই স্বেচ্ছাসেবকের দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক সেবায় তাঁদের অবদানের কথা স্মরণ করেন। পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
শেষে উপজেলার প্রয়াত সব সিপিপি স্বেচ্ছাসেবকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে সিপিপি স্বেচ্ছাসেবকদের মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

আরো পড়ুন

এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবলু মাঝির দোকান থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *