সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কলাপাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন চেয়ারম্যান ও মেম্বার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া
স্থানীয় জনসাধারন এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের কষ্ট লাঘব করতে কলাপাড়ায় সড়ক সংস্কার করে দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। ভারী বৃষ্টিতে উপজেলার লালুয়া ইউনিয়নের
মুক্তিযোদ্দা বাজার থেকে চান্দুপাড়া আবাসন প্রযন্ত সড়কটি চলাচলের
অনুপযোগী হয়ে পড়ে। সরকারি কোন বরাদ্ধ না থাকায় নিজস্ব অর্থায়নেই বুধবার
ইট, বালু দিয়ে ওই রাস্তাটি মেরামত করে দিয়েছেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য
মাসুদ হাওলাদার এবং চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস।
স্থানীয় দেলোয়ার মোল্লা ও মটর সাইকেল চালক জানান, চান্দুপাড়া আবাসনসহ ওই
গ্রামে ৩ হাজার পরিবার বসবাস করেন। সড়কটির এমন বেহাল অবস্থা, পায়ে হাটাই
কষ্টকর হয়ে পড়েছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার সড়কটির কিছু জায়গা
সংস্কার করে দিয়েছে। তবে, জনগুরুত্বপূর্ন রাস্তাটি মেরামত করে দেয়ার জন্য
সরকারের নিকট দাবি জানান।
ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ হাওলাদার বলেন,ওই সড়কটি দিয়ে হাজার হাজার
মানুষ যাতায়াত করে। বৃষ্টির কারনে এটি নষ্ট হয়ে গেছে। কোন মানুষ অসুস্থ
হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এ ছাড়া প্রাইমারী ও
মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুলে যেতে কষ্ট হয়। তাই নিজস্ব
অর্থায়নে তারা সড়কটি মেরামত করে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস জানান,
গুরুত্বপূর্ন ওই সড়কটি বাজেটে সাপেক্ষে সংস্কার করা হবে। তবে, রাস্তাটি
ভেঙ্গে যাওয়ায় মানুষের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে আমরা মেরামত
করে দিয়েছি।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *