মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মক্কা-মুকাররমা ও মদিনা-মুনাওয়ারাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টায় গভীর উদ্বেগ,
ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা
শাহ্ধসঢ়; আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র মক্কা-মুকাররমায় অবস্থিত কাবা শরীফ এবং মদিনা-
মুনাওয়ারায় রওজা মোবারক সমগ্র মুসলিম উম্মাহর ঈমান ও ভালোবাসার কেন্দ্রস্থল। তাই এ
দুই পবিত্র নগরীর নিরাপত্তা ও মর্যাদার প্রতি যেকোনো হুমকি অত্যন্ত নিন্দনীয়। আমরা এ
ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”
তিনি বলেন, “রাজনৈতিক বা সামরিক বিরোধের সমাধান কখনো হামলা, প্রতিশোধ ও
ধ্বংসযজ্ঞের মাধ্যমে হতে পারে না। বিরোধ নিরসনে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও
শান্তিপূর্ণ সমঝোতার পথ অনুসরণ করতে হবে। পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা ও
সমগ্র সৌদি আরবের ভূখণ্ডকে কোনোভাবেই সংঘাতের ময়দানে পরিণত করা গ্রহণযোগ্য
নয়।”
ছারছীনার পীর ছাহেব আরও বলেন, “হারামাইন শরীফাইন কোনো দল, মত বা ফেরকার বিষয় নয়;
এটি সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র আমানত। এর ইজ্জত, মর্যাদা ও পবিত্রতা রক্ষায় দলমত-
নির্বিশেষে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার
প্রতি সম্মান রেখে হারামাইন শরীফাইনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের
পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি ওআইসি-ভুক্ত সকল মুসলিম দেশ ও আরব লীগকে ঐক্যবদ্ধ হয়ে হারামাইন শরীফাইনের
নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে “হারামাইন শরীফাইন নিরাপত্তা পরিষদ” গঠনের উদ্যোগ
নেওয়ার আহ্বান জানান।
বিবৃতির শেষে তিনি পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা, হারামাইন শরীফাইন, সৌদি
আরব ও সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তা, শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহ তায়ালার
দরবারে বিশেষ দোয়া করেন। আমিন।

আরো পড়ুন

বরিশালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *