মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

গৌরনদীতে চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক : তালাবদ্ধ ভবনে চুরি করতে গিয়ে গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পরেছে চোর। উত্তেজিত জনতা চোরকে আটকের পর বেঁধে ন্যাড়া করে দিয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করেছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের। আটক চোর ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকুনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙ্গে ভবনে প্রবেশ করে চোর ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে ফেলে।

এসময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাংচুরের শব্দ শুনতে পায়।পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ৯৯৯ এর সংবাদে জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে কিংবা ভুক্তভোগি কোন পরিবার অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

দেশের প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিসিসি প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *