বুধবার, জুলাই ২৯, ২০২৬

বাউফলে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে ৫ লক্ষ টাকা সরকারি বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়েছে।

​আজ বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি পটুয়াখালী-২(বাউফল) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর(দক্ষিন) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম( মাসুদ)আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক বিতরণ করেন )।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সালেহ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতিক নজরুল ও সাংবাদিক নেতা আসাদুজ্জামান সোহাগ।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমাদের লক্ষ্য কেবল সাময়িক সহায়তা দেওয়া নয়, বরং প্রান্তিক ও অসহায় মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলা।

এই অনুদানের অর্থ সঠিক ব্যবহারের মাধ্যমে যেন প্রতিটি পরিবার নিজেরা ঘুরে দাঁড়তে পারে এবং সমাজের মূলধারায় অবদান রাখতে পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমরা বিশ্বাস করি, সুযোগ ও সঠিক সহযোগিতা পেলে কোনো মানুষই অবহেলিত থাকবে না। বাউফলের একটি মানুষও যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

আরো পড়ুন

গলাচিপায় ৩ কোটি ৮৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে প্রশ্ন: কাগজে কাজ, বাস্তবে মিলছে না

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *