রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজারসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানার দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজারসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

জব্দকৃত ড্রেজার ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *