মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

নেছারাবাদে ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদ আহমেদ, নেছারাবাদ 
‎
‎দীর্ঘদিনের পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রাহ্মকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎গ্রেপ্তার কমল কৃষ্ণ ব্রাহ্ম (৪৪) নেছারাবাদ উপজেলার ৩ নং স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামের সন্তোষ কুমার ব্রাহ্মের ছেলে।
‎
‎পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ছয়টি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
‎
‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কমল কৃষ্ণ ব্রাহ্মের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরের দিকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
‎

আরো পড়ুন

বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, এক মাসে রোগী বেড়েছে ৩২ শতাংশ

ফাহিম ফিরোজ : বরিশালে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের বড় একটি অংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *