বুধবার, আগস্ট ৫, ২০২৬
rab

বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।
বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পরিবেশদূষণকারী পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, গভীর রাতে পলাশপুর এলাকায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *