শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জামায়াত নেতার পিতার মৃত্যু : জেলা জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আঃ সালাম মাঝির সম্মানিত পিতা মোঃ আবুল বাশার (ভাসানী) মাঝি শুক্রবার (২৮ আগষ্ট) বেলা ১১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৭৭ বছর।
মরহুমের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান বাচ্চু, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এবং বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।

আরো পড়ুন

বিশ্বনবী (সা.) গোটা মানবজাতির জন্য রহমত: অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক : “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নন, বরং তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *