শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, আহত ২

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি এলাকায় বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোলদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অটোরিকশাচালক শফিকুল ইসলাম স্বপন (৩৫) এবং যাত্রী শাহিন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মামুন হাওলাদার জানান, লেবুখালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাকেরগঞ্জের দিকে আসছিল। গোলদার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে অটোরিকশাটি থামিয়ে যাত্রী নামানোর সময় পটুয়াখালী থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল পরিদর্শনকারী হাইওয়ে পুলিশের এএসআই এনামুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

বরিশালে বয়হুড ফ্রেন্ডসের প্রয়াত সদস্যদের স্মরণে শোকসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বয়হুড ফ্রেন্ডসের প্রয়াত সদস্যদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *