রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দার সহ আটক ৬ জন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১১টি মামলার আসামি ধলু বেপারী (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ ।শনিবার(৫সেপ্টেম্বর),হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত ধলু বেপারী উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামের সুলতান বেপারীর ছেলে । পেশায় তিনি একজন জেলে ।পুলিশ সূত্রে জানা গেছে, আসামি বিশর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতার ধলু বেপারীর বিরুদ্ধে ৬টি গরু চুরি, ৩টি ডাকাতি,১টি অস্ত্র মামলা, মাদক মামলাসহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে । সে পলাতক অবস্থায় ছিল।

এছাড়াও পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও ২জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । মাদক সেবনকারী ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, আদালত থেকে তার গ্রেফতারি পরোয়ানা ছিল । গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *