রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নগরীর সোনামিয়ার পোল এলাকায় বিসিসির মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর সোনামিয়ার পোল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা, জনসাধারণের চলাচলের পথ দখল এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘মায়ের দোয়া হোটেল’ ও ‘অর্পিতা মিষ্টান্ন ভান্ডারকে’ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জনসাধারণের চলাচলের পথ বিঘ্নকারী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে একই আইনের ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। অভিযানকালে যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়।

এ সময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীতে জনস্বাস্থ্য সুরক্ষা, সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত এবং জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *