শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
 অসুস্থ আমজেদ আলী খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন আমজেদ আলী খানের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নেন।
 পাশাপাশি তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এসময় ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মো. সমির হোসেনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা অসুস্থ আমজেদ আলী খানের পাশে থাকার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

আরো পড়ুন

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *